পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

এমপি হিসেবে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

ড. হাজি মোঃ মিজানুর রহমানঃ

প্রকাশিত : Jun 30, 2026 ইং
ড. হাজি মোঃ মিজানুর রহমানঃ
ad728

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।আদালতের এ আদেশের ফলে ঋণখেলাপি-সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।


আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার মিফতাহ উদ্দিন চৌধুরী। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মো. ফারুক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ব্যাংক এশিয়া পিএলসির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।এর আগে গত ১৫ জুন শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।




নিউজটি আপডেট করেছেন : ড. হাজি মোঃ মিজানুর রহমানঃ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ড. হাজি মোঃ মিজানুর রহমানঃ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab