পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
‘সততার সাথে দায়িত্ব পালন করতে হবে’

কুমিল্লা মহানগর জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

author
Reporter

প্রকাশিত : Jun 19, 2026 ইং
ad728
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে  সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে প্রত্যেক দায়িত্বশীলকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৯ জুন)কুমিল্লা নগরীর ইবনে তাইমিয়া কনভেনশন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, বর্তমান সময়ে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক দায়িত্বশীলকে আত্মশুদ্ধি, আল্লাহভীতি, দায়িত্ববোধ ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইসলামী মূল্যবোধের আলোকে নিজেদের গড়ে তোলার পাশাপাশি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে আন্তরিক ভূমিকা রাখতে হবে। 

ইউনিট সভাপতিদের দায়িত্বকে আমানত হিসেবে বিবেচনা করে তা যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জনের জন্য কথার চেয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা ও আদর্শের পরিচয় তুলে ধরতে হবে। দলীয় কর্মসূচির পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবাকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। মতপার্থক্য ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ধৈর্য, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন ইসলামী বক্তা ড. আবুল কালাম আজাদ বাশার।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন এবং অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।

এতে কুমিল্লা  মহানগরের বিভিন্ন ইউনিটের সভাপতি ও দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইতিবৃত্ত সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab