আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে লড়বেন মাওলানা মুহাম্মদ. রহমতুল্লাহ খাঁন।স্থানীয় রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মাওলানা মুহাম্মদ.রহমতুল্লাহ খাঁন ইতিমধ্যে এলকার সকল শ্রেণী পেশার মানুষের হ্নদয়ে জায়গা করে নিয়েছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আলোচনা গ্রাম থেকে গ্রামে প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন।এরই ধারাবাহিকতায় চান্দলা ইউনিয়নে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে মাওলানা মুহাম্মদ. রহমতুল্লাহ খাঁনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন পাওয়ার পর এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ বিষয়ে মাওলানা মুহাম্মদ রহমতুল্লাহ খাঁন বলেন, নির্বাচনী মাঠে সক্রিয় প্রচারণার প্রস্তুতি নিচ্ছেন। তিনি চান্দলা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এছাড়া তিনি এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। নির্বাচনকে ঘিরে এখন প্রতিটি গ্রাম ও পাড়ায় চলছে নির্বাচনী আমেজ। ভোটাররা যোগ্য প্রার্থী নির্বাচনে নানা হিসাব-নিকাশ মেলাচ্ছেন।