পরিকল্পনা কমিশনের সদস্য ড. নূরুন্নাহার চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (১৪ অক্টোবর) নূরুন্নাহার চৌধুরীকে বিমান মন্ত্রণালয়ে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার আগামীকাল (বৃহস্পতিবার) অবসরোত্তর ছুটিতে যাবেন।