পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন/মোহাম্মদ আবু মুসা/রুকুনুজ্জামান খান টিটুঃ

প্রকাশিত : Sep 24, 2026 ইং
ad728

দেশে প্রাথমিকভাবে চারটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চারটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। 

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন - CholomanBarta | চলমান বার্তা

নতুন চার ডিজিটাল ব্যাংকগুলো হলো- বিকাশ, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার। এর আগে কড়ি নামে একটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল। এনিয়ে ৫টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হলো।এর আগে ১২টি প্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে।


এগুলো হলো—ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।

ব্যাংকিংয়ের নতুন যুগ; অনুমোদনের অপেক্ষায় ১২টি ডিজিটাল ব্যাংক! | Digital  Banking | Campus Times

আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালের অক্টোবরে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি নামে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক দুটি প্রতিষ্ঠানের ডিজিটাল লাইসেন্স স্থগিত করে।দেশে প্রথমবারের মতো প্রাথমিকভাবে দুটি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এ দুটি হলো নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংক পিএলসি।এছাড়া ডিজিটাল ব্যাংকের উইন্ডোর জন্য গাইডলাইন তৈরির পর ব্র্যাক ব্যাংকের বিকাশ, ব্যাংক এশিয়ার ডিজিট অল ও ডিজি১০ ব্যাংক ডিজিটাল ব্যাংক উইন্ডো খুলতে পারবে। এর মধ্যে ডিজি১০ ব্যাংকটি ১০টি বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক।


নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি ও কড়ি ডিজিটাল ব্যাংকের পারফরমেন্স পর্যালোচনার মাধ্যমে স্মার্ট ডিজিটাল ব্যাংক, জাপান বাংলা ডিজিটাল ও নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংককে এলওআই দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক। কড়ি ডিজিটাল ব্যাংকে এসিআইয়ের অর্থায়ন আছে।

ডিজিটাল ব্যাংকে লেনদেন হবে কীভাবে

আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩০তম সভায় প্রস্তাবিত দুটি ডিজিটাল ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক 


সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় ব্যাংকের তিনটি কমিটি ডিজিটাল ব্যাংকের জন্য ৫২টি আবেদন মূল্যায়ন করেছে।তিনি আরও বলেন, এরপর প্রস্তাবিত ৯টি ডিজিটাল ব্যাংকের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করা হয়। তবে, বোর্ড প্রস্তাবিত ৯টির মধ্যে একটিকে ডিজিটাল ব্যাংক হিসেবে বিবেচনা করেনি, কারণ এটি একটি বিমা কোম্পানি।




নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেন/মোহাম্মদ আবু মুসা/রুকুনুজ্জামান খান টিটুঃ

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab