পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
জনস্বার্থে প্রতারক হাজি মনির হোসাইনকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করুন

আনাস ট্রাভেলস এর হাজি মোঃ মনির হোসাইন ওমরাহ ও হজ্বের কোটি কোটি টাকা আত্মসাত করে পালিয়ে বেড়াচ্ছে

রুকুনুজ্জামান খান টিটুঃ

প্রকাশিত : Aug 30, 2026 ইং
রুকুনুজ্জামান খান টিটুঃ
ad728

হাজি মনির হোসাইন নামে এই প্রতারক কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষের ওমরাহ ও হজ্বের কোটি কোটি টাকা আত্মসাত করে পালিয়ে বেড়াচ্ছে! তার বিরুদ্ধে এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারা’য় কুমিল্লার আমলী আদালতে একটি সিআর মামলা রুজু করা হয়েছে।


জনস্বার্থে তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে সহযোগিতা করুন। হাজি মনির হোসাইন, চেয়ারম্যান/স্বত্বাধিকারী: আনাস ট্রাভেলস এন্ড ট্যুরস। তার অফিস ছিলঃ ৪/৭, ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা (৫ম তলা), রেইসকোর্স, কুমিল্লা।তার গ্রামের বাড়ি ও স্থায়ী ঠিকানাঃ বাকসীমুল, বুড়িচং, কুমিল্লা। সে  বুড়িচং উপজেলাধীন বাকসীমুল গ্রামের মৃতঃ জুলফিকার আলীর পুত্র বলে তথ্যানুসন্ধানে জানা যায় ।

বিগত ২০২৩ইং সাল থেকে কুমিল্লা নগর ভবনের দক্ষিণ পার্শ্বে সিলভার গোমতী বহুতল ভবনের ৪র্থ তলায় নিজস্ব ফ্ল্যাট বাসাসহ কুমিল্লা “আনাস ট্রাভেলস এন্ড ট্যুরস” এর মালিকানাসহ নিজস্ব অফিস’টিও বিক্রয় লাপাত্তা হয়ে যায়। কুমিল্লার অসংখ্য মানুষকে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কুমিল্লা থেকে গা ডাকা দিয়েছে।


উল্লেখ্য যে, প্রতারক আনাস ট্রাভেলস এন্ড ট্যুরস স্বত্বাধিকারী হাজি মনির হোসাইন বিরুদ্ধে এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারা’য় মহানগরী কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে বলে অনু-সন্ধানে জানা গেছে।





নিউজটি আপডেট করেছেন : রুকুনুজ্জামান খান টিটুঃ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুকুনুজ্জামান খান টিটুঃ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab