পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের নির্বাচন-২০২৬

সভাপতি খোরশেদ, সম্পাদক বাবু, সাংগঠনিক জাকির

আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেনঃ

প্রকাশিত : Aug 24, 2026 ইং
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেনঃ
ad728
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল হক বাবু ও সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
 
জানা যায়, গতকাল (২৪ আগস্ট) সোমবার বুড়িচং প্রেসক্লাব হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের ২৮ জন সদস্যের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। কমিশনারের দায়িত্ব পালন করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
 
নির্বাচনে সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজের মো. আব্দুল্লাহ, অর্থ সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের মো. ফয়েজ আহমদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের মো. শাফি,

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দূরবীন নিউজের প্রতিনিধি মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর রেজাউল করিম রাজু, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের  আল মামুন টুটু এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন।
  
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- দৈনিক মানবজমিনের মো. মোসলিম উদ্দিন, দৈনিক ভোরের কাগজের আব্দুল মোমেন, ময়নামতি অনলাইন টিভির মো. গিয়াস উদ্দিন, দৈনিক সংগ্রামের মোহাম্মদ তাজুল ইসলাম, ডেইলি অবজারভারের আলাউদ্দিন আহম্মদ এবং দৈনিক বর্তমান বাংলার মো. মহিউদ্দিন।
 
কুমিল্লা প্রেসক্লাব নির্বাহী কমিটির নেতৃবৃন্দ বুড়িচং প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা আরও জোরদার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখার আহ্বান জানান। 
 
বুড়িচং প্রেসক্লাবের নির্বাচন পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেনঃ

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab