পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা শুরু, প্রকাশ পেল প্রথম পোস্টার

নজরুল ইসলাম বাহারঃ

প্রকাশিত : Aug 5, 2026 ইং
নজরুল ইসলাম বাহারঃ
ad728

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা শুরু হয়েছে। সেই যাত্রার প্রথম ধাপ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার। পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে এসেছে অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটি।

১৯৭১ সালের ২৫ জুলাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিন ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে মাঠে নামার সেই গৌরবময় ইতিহাসই তুলে ধরা হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়।

প্রকাশিত পোস্টারেও ফুটে উঠেছে সেই আবহ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রেক্ষাপটে পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং উড়ন্ত লাল-সবুজের পতাকার মাধ্যমে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের সময় ফুটবলকে ঘিরে গড়ে ওঠা প্রতিরোধের প্রতীকী চিত্র।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ অনেকেই।সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনম বিশ্বাস জানান, চলতি বছরই ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে ধাপে ধাপে প্রচারণামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরা হয়েছে। নির্মাতাদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার পর বড় পর্দায় দর্শকরা স্বাধীন বাংলা ফুটবল দলের সেই অনন্য ইতিহাস দেখার সুযোগ পাবেন।


নিউজটি আপডেট করেছেন : নজরুল ইসলাম বাহারঃ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নজরুল ইসলাম বাহারঃ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab