কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিয্যবাহী মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন স্যারের দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ে এসেছে দৃশ্যমান পরিবর্তন। প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বলিষ্স্ঠ নেতৃত্ব মিথিলাপুর হাইস্কুলে প্রাণচাঞ্চল্যে ফিরে পেয়েছে ।
শিক্ষা, শান্তি, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ- প্রতিটি ক্ষেত্রেই উন্নতির ছাপ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। আজকের ঐতিয্যবাহী মিথিলাপুর উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বুড়িচং উপজেলার একটি সম্ভাবনার ঠিকানা ।
এই অগ্রগতির পেছনে প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন স্যারের দূরদর্শী নেতৃত্ব, শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, আর বিদ্যালয়টি গড়ে তুলুক জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ আগামী প্রজন্ম।