পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

২০ জুলাই এসএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাবনা

আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেনঃ

প্রকাশিত : Jul 17, 2026 ইং
আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেনঃ
ad728

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে আগামী ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।


তিনি জানিয়েছেন, ফল প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে সব শিক্ষা বোর্ড সমন্বিতভাবে কাজ করছে।বোর্ড-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফল প্রক্রিয়াকরণের অধিকাংশ ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা। 


অনুমোদন মিললেই ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে বর্তমানে ২০ জুলাই সম্ভাব্য তারিখ ধরে সব প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।প্রচলিত নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 


এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। 


এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।




নিউজটি আপডেট করেছেন : আলহাজ্ব মুহাম্মদ ময়নাল হোসেনঃ

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab