যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে| দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন|বুধবার (১৬ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়|
এ সময় কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, কুমিল্লা সিটি করপোরেশন, বিএনপি, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনে আহত যোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন|পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রোজী আক্তার|
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, পুলিশ সুপার আনিসুজ্জামান, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো, মিজানুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাভিদ নওরোজ শাহ, মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক আবু রায়হানসহ বিভিন্ন সরকারি ও রাজনৈতিক সংগঠনের নেতারা|আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদদের ত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে| তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং
একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা|এদিকে কুমিল্লায় জুলাই আন্দোলনে আহতদের ব্যক্তিগত উদ্যোগে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু|