পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ
পাওনা মেটাতে আন্তরিক জনকণ্ঠ কর্তৃপক্ষ, উগ্রতার শিকার নিরীহ কর্মীরা!

তালাবদ্ধ দৈনিক জনকন্ঠ ! থমকে গেল কর্মচারীদের অর্থ পরিশোধ প্রক্রিয়া

মব আতঙ্কে তালাবদ্ধ জনকণ্ঠ

author
Reporter

প্রকাশিত : Jul 11, 2026 ইং
ad728
দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক জনকণ্ঠ কার্যালয়ে একদল অব্যাহতিপ্রাপ্ত কর্মচারীর নজিরবিহীন ‘ম'ব’ বা উ'গ্র তা'ণ্ড'বের পর চ'রম আ'ত'ঙ্ক ও নি'রাপ'ত্তাহীনতায় স্থবির হয়ে পড়েছে পুরো প্রতিষ্ঠান। এই উগ্রতার জেরে উদ্ভূত ভী'তিজ'নক পরিস্থিতির কারণে বর্তমানে অফিস খোলা রাখাই অসম্ভব হয়ে পড়েছে। 

ফলে, মালিকপক্ষ সাধারণ কর্মচারীদের নিয়ম অনুসারে পাওনা বুঝিয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত ও আন্তরিক থাকা সত্ত্বেও, কেবল এই ম'ব সংস্কৃতির কারণে নিরীহ সংবাদকর্মীরা তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন।গত ০৫ জুলাই (রবিবার) কার্যালয় অব'রু'দ্ধকর'ণের এই অমানবিক ঘটনা ঘটে।

গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পক্ষ থেকে পাঠানো এক জরুরি প্রেস নোটে এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর ক্ষো'ভ প্রকাশ করা হয়েছে।গত রবিবার একদল উ'গ্র আন্দোলনকারী ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে ভেতরে কর্মরত নারীসহ প্রায় ৭০ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্পূর্ণ অ'বৈ'ধভাবে জি'ম্মি করে ফেলে।

বিদ্যুৎহীন অন্ধকার ভবনে, তীব্র গরম আর রু'দ্ধ'কর পরিবেশে দীর্ঘ সময় অব'রু'দ্ধ থেকে কর্মীরা এক চরম মানবিক বিপ'র্য'য়ের মুখোমুখি হন। কয়েকজন দেয়াল টপকে ভেতরে প্রবেশ করলে পুরো অফিসে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়।এই ঘটনার পর থেকে অডিট ও অ্যাকাউন্টস বিভাগের কর্মীরা এতটাই আ'ত'ঙ্কিত

যে, তারা আর অফিসে আসার সাহস পাচ্ছেন না।ফলে পুরো অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে।কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে তারা, অব্যাহতি পাওয়া সকল কর্মচারীর ফাইনাল সেটেলমেন্টের অর্থ দ্রুত পরিশোধের লক্ষ্যে কাজ করছে। ইতো মধ্যে ২৬ জনের সম্পূর্ণ পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে 

এবং আরও ৪০ জনের অর্থ পরিশোধের সব প্রস্তুতি ছিল। কিন্তু এই স'হিং'স ম'বের কারণে সেই প্রক্রিয়া সম্পূর্ণ থমকে গেছে। উ'গ্র'পন্থী'দের এই হঠকারিতার অপূরণীয় ক্ষতির শি'কার হচ্ছেন সাধারণ ও নিরীহ কর্মচারীরা, যারা আজ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।অভিযোগ রয়েছে, এই উ'গ্র গোষ্ঠীটি অতীতেও প্রতিষ্ঠান দখলের ষ'ড়'যন্ত্র করেছিল। 

এখন তারা নির্বাচিত সরকারের নাম ভাঙিয়ে এই স'ন্ত্রা'সী কর্মকাণ্ড চালাচ্ছে, যা প্রকৃত সাংবাদিকতার সম্পূর্ণ প'রিপন্থী।একটি নির্বাচিত সরকারের সময়েও এমন প্রকাশ্য অ'রা'জ'কতায় গভীর উদ্বেগ প্রকাশ করে দৈনিক  জনকণ্ঠের সম্পাদক মাননীয় সরকার প্রধানের প্রতি আকুল আহ্বান জানিয়েছেন। 

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং কর্মস্থলে মেহনতি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই দু'ষ্কৃ'তকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ও কার্যকর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab