কুমিল্লায় নারী নেতৃত্ব বিকাশ ফাউন্ডেশন কোর্স সম্পন্ন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডে বিকশিত নারী নেটওয়ার্কের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় তিন দিনব্যাপী ২৬২ তম ফাউন্ডেশন কোর্স সম্পন্ন হয়।গত ৭ জুলাই বিকশিত নারী নেটওয়ার্ক কুমিল্লা জেলা সভাপতি শাহানা হক সভাপতিত্বে প্রশিক্ষণটি উদ্বোধন করেন বার্ডের পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) ফৌজিয়া নাসরিন সুলতানা কলি।
নারীরাই ক্ষুধা মুক্তির মূল চাবিকাঠি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য ৫ এর জেন্ডার সমতা অর্জন এবং সকল নারী ও মেয়ের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে একদল নারীকে সংগঠিত, ক্ষমতায়িত ও অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এবং নারীদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যমাত্রা নিয়ে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং কুমিল্লা এই ৫টি জেলার ২৪ জন নারী সমাজ কর্মী ও রাজনৈতিক নেতা প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন।
৯ জুলাই প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
বার্ডের মহাপরিচালক মোহাম্মদ সাইফ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পরিচালক(
প্রশিক্ষণ) আব্দুল্লাহ আল মামুন, পরিচালক( স্থানীয় সরকার বিভাগ) ফৌজিয়া
নাসরিন সুলতানা কলি। অতিথিরা রাজনীতিতে নারীদের আরো এগিয়ে আসার আহবান
জানান। প্রশিক্ষণ শেষে নারীরা সমাজের পরিবর্তনে অঙ্গীকার করেন এবং আগামী
তিন মাসের কর্মপরিকল্পনা করেন।

বিকশিত নারী নেটওয়ার্ক কুমিল্লা জেলা সভাপতি শাহানা হক ও অতিথিরা আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন। প্রশিক্ষণে সহায়ক টিমের দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষণ ইউনিটের প্রোগ্রাম কো-অডির্নেটর তুহিন আফসারী, এমআইপিএস প্রকল্প ট্রেনিং অফিসার তনুজা কামাল, কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন।
এই সময় আরো উপস্থিত ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ লাকসাম উপজেলা সমন্বয়কারী সাংবাদিক জাফর আহমেদ। দি হাঙ্গার প্রজেক্টের এম আই পি এস প্রকল্পের এলাকার সমন্বয়কারী রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর খোদেজা বেগম।