পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয় উদ্বোধন

author
Reporter

প্রকাশিত : Jul 5, 2026 ইং
ad728

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় উদ্বোধন হয়েছে আজ শনিবার। এ উপলক্ষে কুমিল্লা গণপূর্ত ভবনে এক অনুষ্ঠান হয়।এতে সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, মো. জসীম উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. আফছার উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো. আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা শওকত আলী বকুল, মোস্তফা জামান, মোজাহিদ চৌধুরী ও মাহবুব চৌধুরী।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab