পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’

author
Reporter

প্রকাশিত : Jun 15, 2026 ইং
ad728

আগামী জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। নতুন এই পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বা বেসিক বেতনের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।সরকারের ঘোষণা অনুযায়ী, ধাপে ধাপে এই নবম পে স্কেল বৃদ্ধি করা হবে। তবে নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের পর সরকারি চাকরিজীবীদের বর্তমানের ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাচ্ছে।


বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরত, তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন।অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত প্রথম শ্রেণীর সরকারি চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই থেকে পে স্কেল কার্যকর হলে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ।


আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে তাদের মূল বেতনের ৪০ শতাংশ। বেতন এভাবে এক লাফে বৃদ্ধি পাওয়ার ফলেই মূলত পূর্বের এই বিশেষ সুবিধা বাতিল করা হবে।জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, দীর্ঘদিন ধরে কোনো পে স্কেল হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরিজীবীদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না।


বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, বাজারে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে এবং সরকার অবশ্যই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই দিকটা বিবেচনা করে দেখবে।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab