সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়ায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ নজর দিয়ে আসছেন। উপজেলার নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তার নানামুখী উদ্যোগ প্রশংসিত হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন দৈনিক আমার প্রেরণাকে বলেন, “ইউএনও মহোদয়ের গতিশীল নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনা আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। শিক্ষার উন্নয়নে তাঁর এই আন্তরিকতাই তাঁকে আজ বিভাগীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছে।
এদিকে মাহমুদা জাহানের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ার বইছে।ইউএনও মাহমুদা জাহান দৈনিক আমার প্রেরণাকে বলেন, এই স্বীকৃতি আমার একার নয়; এটি ব্রাহ্মণপাড়া উপজেলার সকল শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।