পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

চিংড়ি দিয়ে কচুমুখীর রসা

রুকুনুজ্জামান খান টিটুঃ

প্রকাশিত : Aug 25, 2026 ইং
রুকুনুজ্জামান খান টিটুঃ
ad728

যাঁরা এবার প্রথম কচুমুখী রাঁধবেন, তাঁদের জন্য এই রেসিপি। চিংড়ি দিয়ে কচুমুখী রান্নার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

কচুমুখী ৫০০ গ্রাম, চিংড়ি বড় ৮টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।

প্রণালি

কচুমুখীর খোসা ফেলে দুই ভাগ করে কেটে ধুয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে চিংড়ি দিন। এবার অল্প পানি দিয়ে আদা-রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। তারপর কচুমুখী দিয়ে কড়াই বা প্যানে ঢাকনা দিয়ে রান্না করুন। মাখা মাখা ঝোল হওয়ার মতো পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি, জিরাগুঁড়া দিয়ে নেড়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে কচুমুখীর রসা।



নিউজটি আপডেট করেছেন : রুকুনুজ্জামান খান টিটুঃ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুকুনুজ্জামান খান টিটুঃ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab