পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

চিয়া সিড নাকি তোকমা, কোনটা আপনার জন্য উপযোগী?

রুকুনুজ্জামান খান টিটুঃ

প্রকাশিত : Aug 25, 2026 ইং
রুকুনুজ্জামান খান টিটুঃ
ad728

খাদ্যসচেতন মানুষ এখন পুষ্টির চাহিদা মেটাতে ও সুষম খাবারের সন্ধানে বিদেশ থেকে নানা খাবার এনে খাচ্ছে। এসব খাদ্যসচেতন মানুষের চাহিদা মেটাতে আমদানি করা হচ্ছে বিদেশি খাবার বা খাদ্য উপকরণ।এসব বিদেশি খাবারের চাহিদার পিছনে কি শুধু পুষ্টি গুণের বিষয়টি রয়েছে নাকি বিদেশি সংস্কৃতির প্রতি টানও ভূমিকা রাখছে।

যেসব বিদেশি খাবার আমদানি হচ্ছে, তার বিকল্প কি আমাদের দেশে হয় না? আমাদের প্রকৃতি আমাদের যেসব খাদ্য ও খাদ্য উপকরণ উপহার দেয়, সেটা আমাদের দেশের আবহাওয়ায় উৎপাদিত হয়। যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং যথার্থ।

ইদানীং খুবই প্রচলিত চিয়া সিড যা মূলত আসছে বলিভিয়া আর ব্রাজিল থেকে। আমাদের পুষ্টিবিদেরা পরামর্শও দিচ্ছেন এটি খাওয়ার জন্য। কিন্তু এর সমগুন সম্পূর্ণ দেশি কোন বিকল্প সিড বা বীজ কি নেই? জেনে আশ্চর্য হবেন, চিয়া সিড আর তোকমা একই ধরনের বীজ, যা তুলসী জাতের অন্তর্ভুক্ত। বিশেষ করে দেখতে একই রকম,

তবে দুটি বীজের পুষ্টিগুণ খুব আলাদা নয়, বরং খাওয়ার বিভিন্ন উপায়, স্বাদ ও অন্যান্য মিশ্রণের কারণে এর গুণ ভিন্ন হয়। বস্তুত খুব একটা পার্থক্য নেই। দুটি বীজই তুলসী পরিবারের অন্তর্গত উদ্ভিদ থেকে আসে, তাই দেখতে একই রকম। এই দুটি বীজ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যেতে পারে।

চিয়া সিড : প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতায় মানুষের প্রধান ডায়েট হিসেবে পরিচিত ছিল চিয়া সিড। মধ্য আমেরিকা (গুয়াতেমালা) এবং মধ্য ও দক্ষিণ আমেরিকা (মেক্সিকো) অঞ্চলের স্থানীয় জাত হিসেবে পাওয়া যায়। সালভিয়া হিস্পানিকা (পুদিনা পরিবার) উদ্ভিদে জন্মে, যা মেক্সিকান চিয়া বা সেলবা চিয়া নামেও বিখ্যাত। মায়া ভাষায়, ‘চিয়া’ শব্দের অর্থ শক্তি। এমন নামকরণ করা হয়েছে কারণ এটি মায়াযোদ্ধাদের জন্য শক্তি প্রদানকারী খাদ্য ছিল।

তোকমা : এই বীজ মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া (ভারতসহ) এবং মধ্য আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল জন্মানো একটি জাত। এই উদ্ভিদ মিন্ট পরিবারের সদস্য; মিষ্টি তুলসী বা থাই তুলসী নামেও পরিচিত। এগুলো সাবজা বীজ বা মিষ্টি তুলসী বীজ হিসেবেও জনপ্রিয়।

খাওয়ার নিয়ম : তুলসী ও চিয়া সিড সাধারণত খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখা হয়। তোকমা চিবানো কঠিন, তাই আগে ভিজিয়ে রাখতে হবে। তোকমা পানিতে ফুলতে মাত্র কয়েক মিনিট সময় নেয়, আর চিয়া সিড কমপক্ষে ৩০ থেকে ৪০ মিনিট সময় নেয়।

স্বাদের পার্থক্য : তোকমায় একটি মৃদু গন্ধের পাশাপাশি ভেষজ তুলসীর গন্ধ রয়েছে। হালকা গন্ধের কারণে যে খাবারে তোকমা যোগ করা হয়, সেই খাবারে গন্ধের পরিবর্তন হয়ে থাকে। অন্যদিকে চিয়া সিড মসৃণ ও প্রায় স্বাদহীন।

খাদ্য ও পানীয়কে সমৃদ্ধ করে

চিয়া সিড : নিজের ওজনের দশ গুণ পানি শোষণ করতে পারে। এই ধরনের শোষণের সঙ্গে, এই ক্ষুদ্র বীজগুলো একটি দুর্দান্ত জোড়া লাগানোর এজেন্ট হয়ে ওঠে। ফলে বেক করার সময় ডিমের সঙ্গে দিয়ে পুডিং বানানো যাবে। আবার যেকোনো জমানো খাবারে এটা মিশিয়ে খাওয়া যাবে। সালাদ ও স্মুদিতে ছড়িয়ে কাঁচা চিয়া সিড খাওয়া যায়।



নিউজটি আপডেট করেছেন : রুকুনুজ্জামান খান টিটুঃ

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রুকুনুজ্জামান খান টিটুঃ

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab