পুরানা পল্টন, ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লার নাঙ্গলকোটে বসেছে দুই জেলাজুড়ে সংবাদকর্মীদের মিলনমেলা

author
Reporter

প্রকাশিত : Jun 16, 2026 ইং
ad728
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিক মিলন মেলার আয়োজন করা হয়েছে| সোমবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কুমিল্লা জেলা প্রতিনিধি ছাড়াও দাউদকান্দি, চান্দিনা, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ ও নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে সাংবাদিকরা অংশ নেন|

নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক শিরোনাম সম্পাদক নীতিশ সাহা, এ টি এন বাংলা ও এটিএন নিউজের কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, মানবাধিকার কর্মী আলী আকবর মাছুম, সাংবাদিক এম এস দোহা, দৈনিক আগামীর সময় কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, ˆদনিক আমাদের সময় কুমিল্লা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ,

দৈনিক ইনকিলাব কুমিল্লার স্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, ˆদনিক আমার দেশ প্রতিনিধি শাহ আলম শফি, এখন টিভি কুমিল্লা ব্যুরো প্রধান খালিদ সাইফুল্লাহ,লেখক মোতাহের হোসেন মাহবুব, ডি বি সি নিউজ কুমিল্লা প্রতিনিধি নাছির উদ্দীন চৌধুরী, দৈনিক নয়া দিগন্ত কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, এন টি ভি জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু,

কালের কন্ঠ কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, যায়যায়দিন বরুড়া প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক ইনকিলাব সেনবাগ প্রতিনিধি ফখরুল ইসলাম ,নাঙ্গলকোট প্রেসক্লাব যুগ্ম সাধারণ বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি ও দেশ রুপান্তর চৌদ্দগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন প্রমুখ| আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন| 

পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই| তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি দায়বদ্ধতা ও নেশার সমন্ধয়ে গড়ে ওঠা একটি দায়িত্বশীল কাজ| এ পেশায় টিকে থাকতে হলে সততা, নিষ্ঠা ও পেশার প্রতি ভালোবাসা থাকতে হয়| দিনব্যাপী অনুষ্ঠিত এ সাংবাদিক মিলন মেলায় কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে শেষ হয়|

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম
সকল কারিগরী সহযোগিতায় SoftioLab